গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Newsdesk নারী সুরক্ষায় কড়া পদক্ষেপ, বার্তা রাজ্য সরকারের 

    নারী সুরক্ষায় কড়া পদক্ষেপ, বার্তা রাজ্য সরকারের 

    0
    137
    নারী নিরাপত্তার ক্ষেত্রে অপরাজিতা বিল, যাত্রী সাথী-র পর এবার বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনতার বার্তা দিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞাপনে বলা হয়েছে অপরাজিতা বিল ২০২৪-এর কথা। যেখানে নির্ঘাতিতাদের জন্য দ্রুত ও কঠোর ন্যায় বিচারের সংস্থান আছে।
    বিজ্ঞাপনে আরও তুলে ধরা হয়েছে অনেক পদক্ষেপের কথা। যার মধ্যে নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিকটস্থ স্থানে নারী ও কন্যার নিরাপত্তার সুনিশ্চয়তার লস্কো মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১০০ কোটি টাকা নির্দিষ্ট হয়েছে। সিসিটিভি এবং আলোর ব্যবস্থা সব গুরুত্বপূর্ণ জায়গায় করা হচ্ছে। দ্রুত বিচারের সাথে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোট, ৬২টি পসকো ডেজিগনেটেড কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। এদের মধ্যে নারীর ওপর সংগঠিত অপরাধের দ্রুত বিচারের জন্য স্থাপিত হয়েছে ৫২টি নির্দিষ্ট কোর্ট। ৪৯টি মহিলা থানা প্রতিষ্ঠিত হয়েছে। মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্ভয়া অথবিল প্রকল্পের অধীনে রাজ্য এখনও পর্যন্ত ১০৭ কোটি টাকা খরচ করেছে। রাত্তিরের সাথী প্রকল্প সুরক্ষা ব্যবস্থা বাড়ানো, চিহ্নিত স্থানে বিশ্রামবক্ষ নির্মাণ এবং গভীর রাতে কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ অঞ্চল তৈরি করা। সকল কর্মরত মহিলাদের জন্য তাৎক্ষণিক অ্যালামের সুবিধা-সহ একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে। যেটি স্থানীয় খানাগুলি এবং পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত থাকবে। অপরাজিতা টাস্ক ফোর্স নারীর বিরুদ্ধে অপরাজিতা তদন্ত ত্বরান্বিত করার জন্য একটি বিশেষ পুলিশ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। প্রতিটি জেলায় এই টাস্ক ফোর্স থাকবে।