
এক মাস তো আন্দোলন-বিক্ষোভ করে কেটেছে, এবার পুজো, উৎসবে ফিরতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলেছেন প্রতিদিন রাতে যদি রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে তবে তো সাধারণ মানুষের সমস্যা হবেই।
মাইক বাজালে বয়স্কদের অসুবিধে হয়। তাদের কথা চিন্তা করতে হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্যদের নিয়মও রয়েছে রাত ১০টার পর মাইক বাজানো নিয়ে। তা সত্ত্বেও সব ছেড়ে দিয়েছেন। এরপরেই তিনি বলেছেন এক মাস তো হয়ে গেল। এবার তো পুজোয় ফেরা উচিত। কারণ পুজোয় অনেক গরিব মানুষের উপার্জন সেটাও ভাবা উচিত বলে মনে করেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেছেন কারও বিরুদ্ধে কেস করেননি বলে সেটাকে যেন দুর্বলতা না ভাবে। সিবিআইকেও দ্রুত তদন্ত শেষ করতে বলেছেন তিনি।
