গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk কেউ বন্ধু নন, প্রমাণ লোপাট করতে যাবেন কেন, প্রশ্ন মমতার

    কেউ বন্ধু নন, প্রমাণ লোপাট করতে যাবেন কেন, প্রশ্ন মমতার

    0
    156
    প্রমাণ লোপাট করতে যাব কেন, কেউ তাঁর বন্ধু নয়। সেমিনার রুম সংলগ্ন শৌচালয়ে দেওয়াল ভেঙে দেওয়ার ঘটনায় যেভাবে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে তাতে এভাবেই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাাধ্যায়।
    তিনি বলেছেন এটি নিয়ে নানান রকম প্রচার চলছে। তথ্যপ্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে। এতে বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি কারও সঙ্গে জড়িত নন। কাকে বাঁচানোর চেষ্টা করবেন, কেউ তো তাঁর বন্ধু নন। তিনি যখন কোনও পদে বসেন, সেই পদকে সম্মান করতে জানেন। অনেকে অসম্মান, অপমান করছেন মিথ্যা কথা বলে কুৎসা রটিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছেন হাসপাতালে পুলিশের যতটা সম্ভব নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এছাড়াও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে আলো ও অন্যান্য কাজের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করতে বলা হয়েছে। হাসপাতালগুলোয় যা যা ঘাটতি রয়েছে তা পূরণ করতে নির্দেশ দিয়েছেন।