গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর-কাণ্ডে আলো নিভিয়ে প্রতিবাদ কফি হাউসে 

    আর জি কর-কাণ্ডে আলো নিভিয়ে প্রতিবাদ কফি হাউসে 

    0
    249
    আর জি কর-কাণ্ডে এবার আলো নিভিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে প্রতিবাদে সামিল হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী কফি হাউস। সোমবার ঠিক বিকেল ৬টায় কফি হাউজের সব আলো নিভিয়ে দেওয়া হয়।
    তারপর টেবিলে জ্বালানো হয়েছে মোমবাতি। একই সঙ্গে স্লোগান উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। স্লোগান শেষে সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে এই কর্মসূচি শেষ করেছেন। কফি হাউজের দোতলার সিঁড়িতে ওঠার পর, গেটের ঠিক পাশে একটি টেবিলও রাখা ছিল। তাতে রাখা একটি কাপ ঘিরে কয়েকটি মোমবাতি দিয়ে সাজানো হয়। এছাড়া কফি হাউসের কাউন্টার, নিচের দোকানে এবং আরও বিভিন্ন জায়গাতেও মোমবাতি জ্বালানো হয়েছিল। কোনও সংগঠনের তরফ থেকে আলাদাভাবে এই উদ্যোগ নেওয়া হয়নি। কর্মসূচিতে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ যারা কফি হাউজে এসেছিলেন সময় কাটাতে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স পোস্টে তিনি লিখেছেন, কলকাতার ঐতিহ্য কফি হাউস আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে গলা টিপে হত্যা করতে চাইছে। মুখ্যমন্ত্রী নিজের হাত থেকে রক্তের দাগ মুছতে চাইছেন বলেও কটাক্ষ করেছেন অমিত মালব্য।