গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk বাসের মধ্যে শ্লীলতাহানি, রুবিতে অভিযুক্তকে ধরল যাত্রীরাই

    বাসের মধ্যে শ্লীলতাহানি, রুবিতে অভিযুক্তকে ধরল যাত্রীরাই

    0
    185
    বাসের মধ্যে শ্লীলতাহানির চেষ্টা, পালাতে গিয়ে বাসযাত্রীদের হাতেই ধরা পড়ে গিয়েছেন অভিযুক্ত যুবক। ঘটনার জেরে মঙ্গলবার অফিস টাইমে রুবির মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
    জানা গিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ওই মহিলা উল্টোডাঙাগামী বাসে করে ফুলবাগানে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। বাসের মধ্যেই এক যুবক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর বাসটি রুবির মোড়ে পৌঁছলে হঠাৎ করেই বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। বাসের অন্য যাত্রীরা যুবককে ধরে ফেলেন। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরে কসবা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর অভিযুক্তর বাড়ি কলকাতার মুকুন্দপুর এলাকায়।