গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk ১৫ মাস পর জামিন অনুব্রত-কন্যা সুকন্যার 

    ১৫ মাস পর জামিন অনুব্রত-কন্যা সুকন্যার 

    0
    158

    প্রায় ১৫ মাস পরে গরুপাচার মামলায় জামিন পেয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল।

    বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। ওই একই মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল।  এদিকে, সুকন্যা মণ্ডলের জামিনে মুক্তির খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস দেখা গিয়েছে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। গত বছর এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডলের-কন্যা। দিল্লিতে তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। ওই একই মামলায় তার সাড়ে আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন মেয়ে। ইডি দাবি করেছিল, সুকন্যা মণ্ডল জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছেন।২০২২ সালের অগস্টে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারা দাবি করে, বিপুল সম্পত্তি সম্পর্কে অনুব্রত মণ্ডল-কন্যার কাছে তথ্য রয়েছে। কিন্তু তিনি প্রশ্নের সদুত্তর দিচ্ছেন না।