গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছোল 

    ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছোল 

    0
    146
    সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা ছিল।
    কিন্তু শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার অন্য অনেক মামলার শুনানি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।প্রধান বিচারপতি জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর এই মামলা তালিকাভুক্ত করা হয়েছে। সে দিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। ২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতে যান চাকরিহারাদের একাংশও।