গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk কুলতলি লোকালয়ে বাঘের আতঙ্ক

    কুলতলি লোকালয়ে বাঘের আতঙ্ক

    0
    247
    কুলতলির দেউলবাড়ি এলাকায় জন্তুর পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে গ্রামের মানুষরা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান।
    তাঁরাই বন দফতরকে ও পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ ও বনদফতরের আধিকারিকরা পৌঁছেছেন। সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে সত্যিই কি বাঘ লোকালয়ে সংলগ্ন জঙ্গলে এসেছিল, নাকি অন্য কোনও বন্য জন্তুর পায়ের ছাপ খতিয়ে দেখছেন বনদফতরের আধিকারিকরা। প্রাথমিক অনুমান গ্রামের দিকে নদীর পাড়ে থাকা ম্যানগ্রোভের জঙ্গলে এখনও বাঘটি রয়েছে। আর সেই কারণে সেই এলাকা নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে বন দফতর। পাশাপাশি এলাকায় পাহারার ব্যবস্থাও করা হচ্ছে গ্রামবাসীদের সাথে নিয়ে। প্রয়োজনে খাঁচা পাতা হবে বাঘ ধরার জন্য বলে জানিয়েছে বন দফতর।