গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk ভাড়াটেদের সঙ্গে ঝগড়া, বাড়িওয়ালার দেহ রেললাইনে

    ভাড়াটেদের সঙ্গে ঝগড়া, বাড়িওয়ালার দেহ রেললাইনে

    0
    313
    ভাড়াটেদের সঙ্গে ঝগড়ার দু’দিন পর রেললাইনে বাড়িওয়ালা প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চন্দননগরে।
    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শঙ্কর দাস। পরিবার সূত্রে খবর, ৫৪ বছর বয়সি টোটোচালকের বাড়িতে চারটি পরিবার ভাড়া থাকে। অভিযোগ, ওই ভাড়াটেদের মধ্যে একটি পরিবার পাশে একটি দোতলা বাড়ি তৈরি সেখানে চলে গেলেও ভাড়ার ঘর তারা ছাড়েনি। এ নিয়ে অশান্তি শুরু হয়। ভাড়াটে উচ্ছেদ করতে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বাড়িমালিক। কিন্তু তাতেও সমাধান হয়নি। এর মধ্যে বিদ্যুতের বিল না মেটানোয় শঙ্কর বাড়ির বিদ্যুতের মেন সুইচ অফ করে দেন। তিন ভাড়াটে এর পর চন্দননগর থানায় গিয়ে বাড়িমালিকের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ সূত্রে খবর, ৬ অগাস্ট থানায় ডাকা হয় ওই বাড়িওয়ালাকে। পরিবারের দাবি, পুলিশ শঙ্করকে ভয় দেখায়। সে দিন সন্ধ্যায় থানা থেকে ফেরেন শঙ্কর। পর দিন বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান শঙ্কর। সে দিন রাতেই থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। অবশেষে মঙ্গলবার দেহ উদ্ধার হয় প্রৌঢ়-র।