গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ডাক্তারিতে ভর্তিতে ৮ লক্ষ টাকা, বিরূপাক্ষের কীর্তি প্রকাশ্যে

    ডাক্তারিতে ভর্তিতে ৮ লক্ষ টাকা, বিরূপাক্ষের কীর্তি প্রকাশ্যে

    0
    142
    ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাসে জলঙ্গির এক ছাত্রের থেকে দু’দফায় ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আর জি কর কাণ্ডে সাসপেন্ড হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ওই ছাত্রকে তিনি ডাক্তারিতে তো সুযোগ করে দিতে পারেনইনি, টাকাও ফেরত দিচ্ছিলেন না।
    এই নিয়ে জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গত শনিবার সেই টাকার মধ্যে ৪৫ হাজার টাকা ফেরত দিয়েছেন বিরূপাক্ষ। জলঙ্গির ভাদুরিয়াপাড়ার বাসিন্দা ওই পড়ুয়ার বাবা দীন মহম্মদ বলেছেন, উচ্চ মাধ্যমিকে তাঁর ছেলে ভাল ফল করেছিল। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা দেবে বলে সে প্রস্তুতি নিচ্ছিল দমদমের একটি কোচিং সেন্টারে। সেখান থেকেই ছেলে স্বাস্থ্যক্ষেত্রে বিরূপাক্ষের প্রভাবের কথা জানতে পারে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে তিনি তাঁর সঙ্গে যোগাযোগ করে আসন সংরক্ষণের জন্য বিরূপাক্ষকে তিন লক্ষ টাকা দিয়েছিলেন। পরে নগদে ফের পাঁচ লক্ষ টাকা তাঁকে দেওয়া হয়। কিন্তু তার পরেও তিনি টাকা চাইছিলেন। আর টাকা দিতে রাজি না হলে তিনি ফোনে হুমকি দেন।