গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk নবান্নে ডাক মুখ্যসচিবের, বৈঠকের লাইভ সম্প্রচার চান আন্দোলনকারীরা

    নবান্নে ডাক মুখ্যসচিবের, বৈঠকের লাইভ সম্প্রচার চান আন্দোলনকারীরা

    0
    214
    মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে। এবার বৈঠকের শর্ত বেধে দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বৈঠকের কথা রাজ্যের মানুষ জানুক এমনটাই চান তারা।
    আর জুনিয়র ডাক্তারদের বৈঠকের বার্তা পেয়েই চিঠি দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। ডাক্তারদের পাঠানো ইমেল গ্রহণ করা হয়েছে সেকথা জানিয়ে আন্দোলনকারী ডাক্তারদের সন্ধে ৬টায় ১২ থেকে ১৫ জন প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য রাজ্য সচিবালয় নবান্নে আসার কথা বলা হয়েছে। পাশাপাশি চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে কাজে ফেরার কথাও বলা হয়েছে। এর আগে দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাঁদের কাছে স্বাস্থ্যসচিবের তরফে মঙ্গলবার যে মেল এসেছিল তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথার কোনও উল্লেখ ছিল না। বিভ্রান্ত দূর করতে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে ভোর ৩টে ৫০ মিনিটে মুখ্যমন্ত্রীকে ইমেল করা হয়েছিল। ওই মেলে মুখ্যমন্ত্রীকে তাদের দাবিগুলো জানানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসচিবের পাঠানো মেলে শুধু স্যার লেখা ছিল তা নিয়েও আপত্তি তুলেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি এই আন্দোলনে প্রচুর সংখ্যক মহিলা চিকিৎসকরা রয়েছেন। শুধু স্যর লিখে তাঁদেরকে অপমান করা হয়েছে দাবি করেছেন আন্দোলনকারীরা।