গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk সিজিওয় ৪ জুনিয়র চিকিৎসকে জেরা সিবিআইয়ের

    সিজিওয় ৪ জুনিয়র চিকিৎসকে জেরা সিবিআইয়ের

    0
    185
    চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় আর জি করের ৪ জুনিয়র চিকিৎসক আবারও হাজিরা দিয়েছেন সিজিও কমপ্লেক্সে। আর জি করে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে আরও তথ্য সংগ্রহ করতে চাইছেন সিবিআই আধিকারিকরা।
    ঘটনার দিন নির্যাতিতার দেহ উদ্ধারের পরের ঘটনাক্রম জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সেই সূত্রেই সিজিওতে তলব করা হয়েছে জুনিয়র ডাক্তারদের। এই মামলা সংক্রান্ত বিষয়ে হাসপাতালের অন্দরের তথ্য তাঁদের কাছে রয়েছে কিনা, তা জানার জন্যই সিবিআই দফতরে ডাকা হয়েছে জুনিয়র চিকিৎসকদের। এদিকে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় আবার সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব করেছে ইডি। সোমবার ও মঙ্গলবার সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। ফের তাঁর সঙ্গে কথা বলতে চান ইডি আধিকারিকরা। সিবিআইয়ের দাবি আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও তাঁর সহযোগীদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ টি ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত হয়েছে। মোবাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হবে।