গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk  লাদাখের বিশাল অংশ দখল চিনের : রাহুল 

     লাদাখের বিশাল অংশ দখল চিনের : রাহুল 

    0
    164
    দিল্লির আয়তনের সমান অংশ লাদাখে দখল করেছে চিন। আমেরিকায় এমনই অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 
    ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে বক্তৃতায় কংগ্রেস নেতা বলেছেন, লাদাখে চিন যা করছে, তা কার্যত বিপর্যয় বলে মনে করেন তিনি। প্রতিবেশী দেশ যদি আমেরিকার ৪ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে, তাহলে ওয়াশিংটনের প্রতিক্রিয়া কেমন হবে।কোনও প্রেসিডেন্ট কি এই বলে সরে যেতে পারবেন যে তিনি এটি ভালভাবে পরিচালনা করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনওভাবেই চিনের বিষয়টিকে ভালভাবে পরিচালনা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ। তাঁর কথায়, লাদাখে ৪ হাজার স্কয়ার কিমি এলাকা দখল করে বসে রয়েছে চিনা সেনা। কেন ভারতের এলাকার মধ্যে চিনা সেনা ঢুকে বসে রয়েছে, তার কোনও কারণও চোখে পড়ছে না।