গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk কানপুর হাইওয়েতে মুণ্ডহীন নগ্ন মহিলার দেহ 

    কানপুর হাইওয়েতে মুণ্ডহীন নগ্ন মহিলার দেহ 

    0
    132
    আর জি কর-কাণ্ডের আবহে উত্তরপ্রদেশে কানপুরে জাতীয় সড়কে মুণ্ডহীন নগ্ন মহিলার দেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। হাইওয়ের উপরে এই রকম দৃশ্য দেখে শিউরে উঠেছেন স্থানীয়েরা।
    পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। কিন্তু মহিলার পরিচয় এখনও জানতে পারেনি তারা। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ধর্ষণ করে খুনের পর হাইওয়েতে ছুড়ে ফেলা হয়েছে দেহ। পুলিশ সূত্রে খবর, যেখান থেকে মহিলার দেহ উদ্ধার হয়েছে তার কিছুটা দূরেই রয়েছে একটি হাসপাতাল। সেই হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক মহিলাকে ওই হাসপাতাল থেকে মঙ্গলবার রাতে বার হতে দেখা গিয়েছে। তাঁর পরনে ছিল ধূসররঙা প্যান্ট এবং ছাপা জামা। তারপরইএক মহিলার দেহ উদ্ধার হয়। তাঁর দেহের পাশ থেকে হাসপাতাল থেকে বেরোনো মহিলার পরনের পোশাক উদ্ধার হয়েছে। ফলে উদ্ধার হওয়া দেহ হাসপাতালের সেই মহিলারই কিনা, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।এর উত্তর খুঁজে বার করার জন্য এবং দুষ্কৃতীদের ধরতে পুলিশের তিনটি দল গঠন করা হয়েছে।