
সমস্যার মূল হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর জন্যেই এই সমস্যা, আর জি কর আবহে এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী ধর্ষকদের আড়াল করছেন। তার জন্যই পশ্চিমবঙ্গের মা-বোনেরা অত্যাচারিত হচ্ছেন। মুখ্যমন্ত্রীর জন্যই রাজ্যের বেকাররা চাকরি পাচ্ছেন না। একটার পর একটা ডিপার্টমেন্টের পরিষেবা নষ্ট হচ্ছে, এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর আরও মন্তব্য, রাম মন্দিরের উদ্বোধনের সময় জয় শ্রীরাম স্লোগান শুনেছিলেন, এবার নির্যাতিতাদের বিচার চাওয়ার স্লোগান শোনা যাবে রাজ্যজুড়ে। পুজো উপলক্ষ্যে উৎসব হলেও, চারিদিকে শোনা যাবে জাস্টিস ফর আর জি কর। জনসাধারণের বিচারের দাবিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
