আবারও আর জি করে সিবিআই

0
160

আবারও আর জি করে মেডিক্যাল কলেজে গিয়েছে সিবিআইয়ের দল। অধ্যক্ষ যে বিল্ডিংয়ে বসেন, সেই প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ে যান কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

এর পাশাপাশি অন্যান্য জায়গা ঘুরে দেখেন। এর আগেই চিকিৎসককে ধর্ষণ খুনে একাধিকবার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছেন। খতিয়ে দেখেছেন ঘটনাস্থল সেমিনার রুম। ৯ অগাস্ট আর জি করের এমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার রুম থেকে চিকিৎসকের দেহ মিলেছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে সিবিআই। শুক্রবারই আদালত সঞ্জয়ের নারকো টেস্টের অনুমতি দিয়েছে।