গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk স্বাস্থ্য ভবনের সামনে বসল ১৪টি সিসি ক্যামেরা

    স্বাস্থ্য ভবনের সামনে বসল ১৪টি সিসি ক্যামেরা

    0
    155
    স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলের আশপাশে বসানো হয়েছে সিসি ক্যামেরা। জুনিয়র চিকিৎসকদের ধর্নাস্থলের আশপাশে বসানো হয়েছে ১৪টি সিসি ক্যামেরা।
    ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা থেকে বেনফিশ মোড় পর্যন্ত বিভিন্ন প্রান্ত মুড়ে ফেলা হয়েছে নজরদারি ক্যামেরায়। নজরদারি চালানোর জন্য ইলেকট্রনিক থানা কমপ্লেক্সে কন্ট্রোল রুম খুলেছে। ২৪ ঘণ্টা সেখানেই নজরদারি চালানো হবে বলে খবর। বস্তুত, রাজ্য সচিবালয় নবান্নে বৈঠক ভেস্তে যেতে রাজ্যকে বিপদে ফেলতে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার প্লট তৈরি করা হয়েছিল। অডিও ক্লিপ প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ। এরপরই দক্ষিণ কলকাতার গড়ফা থানার হালতু গার্ডেন রোড এলাকা থেকে সঞ্জীব দাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করেছে কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় পুলিশের স্ক্যানারে আরও কয়েকজন রয়েছেন। তাঁদের গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছে।