সীতারামকে শ্রদ্ধা কেরালার রাজ্যপাল-নাড্ডা-সনিয়ার

0
146

প্রয়াত সীতারাম ইয়েচুরির দিল্লির বসন্তকুঞ্জের বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান। পাশাপাশি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

 

শনিবার একে গোপালন ভবনে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী। পলিট বু্যরোর সদস্যরাও শেষ প্রণাম জানিয়েছেন তাঁদের প্রিয় নেতাকে। শুক্রবার তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন এসএফআই -স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় নেতৃবৃন্দ। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম  ইয়েচুরির শেষযাত্রায় সামান্য পরিবর্তন করা হয়েছে। প্রথমে ঠিক ছিল সীতারাম  ইয়েচুরির দেহ রাখা থাকবে এইমসে। তারপর শনিবার সেখানেই তাঁর দেহদান করা হবে। কিন্তু সেই পরিকল্পনায় সামান্য পরিবর্তন করে শুক্রবার বিকেলে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই সীতারামের দেহ নিয়ে যাওয়া হয়েছে বসন্তকুঞ্জে তাঁর বাসভবনে। সেখানেই সারা রাত ছিল দেহ। সেই কারণে বিশেষ শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছিল।