দিদি হিসেবেই ধর্নামঞ্চে, বললেন মুখ্যমন্ত্রী

0
229

জিরো জিরো ওয়ান ভিভিআইপি কনভয় মুভিং টু ওয়ার্ড স্বাস্থ্যভবন। ধনার পঞ্চম দিনে শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই পৌঁছে গিয়েছেন জুনিয়র ডাক্তারদের মাঝে।

বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে বৈঠক ভেস্তে যাওয়ার ২ দিন পর ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী ধনমিঞ্চে পৌঁছতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুরু করে। এরপরেই মাইক হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের স্লোগান, সাউটিংয়ের মধ্যেই তিনি বলতে থাকেন তিনি মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসেবে এসেছেন। সব দাবি-র বিচার হবে। নিরাপত্তাজনিত বারণ সত্ত্বেও তিনি ছুটে এসেছেন। ডাক্তারদের আন্দোলনে সহমর্মিতা রয়েছে একথা বলে মুখ্যমন্ত্রী বলেছেন ৩৩- ৩৪ দিন তাঁরা রাস্তায় বসে আছেন, তাদের সঙ্গে তিনিও জেগে থেকেছেন। বিচার পেতে একটু সময় ধরতে বলেছেন।