গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk অস্ট্রেলিয়ার নতুন আইনে ক্ষুব্ধ ইলন মাস্ক

    অস্ট্রেলিয়ার নতুন আইনে ক্ষুব্ধ ইলন মাস্ক

    0
    165

    অস্ট্রেলিয়া সরকার নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে, যা সোশ্যাল মিডিয়াগুলোর বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর হবে। নতুন আইন অনুযায়ী, যদি সোশ্যাল মিডিয়াগুলো ভুল তথ্য ছড়িয়ে দেওয়া রোধে ব্যর্থ হয়, তবে তাদের বিশ্বজুড়ে আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে।

     

    প্রস্তাবিত এই আইনে সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজারদের জন্য আচরণবিধি তৈরি করে তা অনুসরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।যেসব প্ল্যাটফর্ম মিথ্যা তথ্য প্রতিরোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে জরিমানা করা হবে।অস্ট্রেলিয়ায় সব সোশ্যাল মিডিয়াকে এই আইন মানতে বাধ্য করা হবে।এদিকে নতুন আইনের কঠোর শর্ত দেখে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ক্ষুব্ধ হয়েছেন। তিনি অস্ট্রেলিয়া সরকারকে ফ্যাসিস্ট বলেও মন্তব্য করেছেন। এর আগে, এপ্রিল মাসে সিডনিতে ধর্মপ্রচারককে ছুরিকাঘাতের বিষয়ে কিছু পোস্ট অপসারণের জন্য সোশ্যাল মিডিয়া এক্স -কে নির্দেশ দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এক্স আদালতে গিয়েছিল এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ তখন ইলন মাস্ককে উদ্ধত ধনকুবের হিসেবে মন্তব্য করেছিলেন।