গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk কেস ডায়েরির পাতাতেও ভুল, সিবিআইয়ের নজরে কলকাতা পুলিশ 

    কেস ডায়েরির পাতাতেও ভুল, সিবিআইয়ের নজরে কলকাতা পুলিশ 

    0
    127
    RG KAr FIR CBI er
    RG KAr FIR CBI er
    আর জি কর-র চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় নমুনা সংগ্রহ এবং ময়না তদন্তের প্রক্রিয়ার খামতি নিয়ে আগেই আঙুল তুলেছে সিবিআই।
    এবার কলকাতা পুলিশের তদন্তকারীদের লেখা কেস ডায়েরির পাতাতেও উদ্ভট ভুল দেখেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই ভুলের বিষয়টি সিবিআই উচ্চ আদালতে জানাবে বলেও জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, তদন্তের বিভিন্ন ধাপে যারা ভুল করেছেন, তাঁদের বিষয়ে পুলিশে সাধারণত বিভাগীয় পদক্ষেপ হয়ে থাকে। কলকাতা পুলিশের তদন্তের ভুলগুলি বিভ্রান্তিকর। এত গুরুতর তদন্তের ক্ষেত্রে এমন ভুল দেখে সিবিআই কর্তাদের একাংশ সন্দেহ করছে কিছু আড়াল করার জন্যই এই ভুলগুলি সম্পন্ন হয়েছে কিনা। সিবিআই তদন্তভার নিলেও পরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল দাবি করেছিলেন, কলকাতা পুলিশ ত্রুটিহীন ভাবে তদন্ত চালিয়েছে। সিবিআইয়ের এক কর্তা বলেছেন, কলকাতা পুলিশের সিট এবং টালা থানার অফিসারদের সঙ্গে তদন্তের পর্বে কাদের যোগাযোগ ছিল, কেউ তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেন কি না, তা জানা জরুরি। ১ অগস্ট সকাল থেকে ১৩ অগস্ট রাত পর্যন্ত ওই পুলিশ আধিকারিকদেরছ কল ডিটেলস দেখা হয়েছে। কোন ব্যক্তিগত ফোন ওই সময় কেউ ব্যবহার করেছিলেন কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নিহত চিকিৎসকের ময়না তদন্তকারী চিকিৎসকদেরও ডেকে একাধিক বার কথা বলেছে সিবিআই। তাঁদের জবাবও সন্তোষজনক নয় বলে তদন্তকারীরা জানিয়েছেন।