গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বিশ্বসেরা বডি বিল্ডারের অকাল মৃত্যু

    বিশ্বসেরা বডি বিল্ডারের অকাল মৃত্যু

    0
    296

    বিশ্বসেরা বডি বিল্ডার ইলিয়া গোলেম ইয়েফিমচেক মাত্র ৩৬ বছর বয়সেই মারা গিয়েছেন। ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় বেলারুশের নাগরিক ইলিয়ার বুকের মাপ ছিল ৬১ ইঞ্চি। বাইসেপেস ২৫ ইঞ্চি। ওজন ছিল ৩৪০ পাউন্ড বা ১৫৪ কেজি।

     

    কিন্তু তার হৃদস্পন্দন থেমে গিয়েছে মাত্র ৩৬ বছর বয়সেই।এর আগে ৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর চলে যান কোমায়। গত কয়েকদিন ধরে চিকিৎসা চলার পর অবশেষে ১১ সেপ্টেম্বর প্রাণ হারান ইলিয়া। তার মৃত্যুতে শোকস্তব্ধ তার ফ্যান ফলোয়ার। ইলিয়ার স্ত্রী অ্যানা বলেছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর সর্বক্ষণ প্রার্থনা করছিলেন যাতে সুস্থ হয়ে ওঠে। দিন দুয়েকের জন্য কাজ করা শুরুও করেছিল ইলিয়ার হার্ট। তবে ব্রেন ডেথ হয়ে যাওয়ার সব আশা শেষ হয়ে গেল। উল্লেখ্য,বেলারুশিয়ান এই বডি বিল্ডার যদিও কখনও পেশাদার ইভেন্টে অংশ নেননি,তার ওয়ার্কআউট রুটিনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন, যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাকে,দ্য মিউট্যান্ট উপাধিও দেওয়া হয়। ইলিয়া গোলেমের উচ্চতা ছিল ৬ ফুট ১ ইঞ্চি। প্রতিদিন ১৬ হাজার ৫০০ ক্যালোরিযুক্ত খাবার খেতেন। এর মধ্যে রয়েছে পাঁচ পাউন্ডের বেশি মাংস এবং ১০০টিরও বেশি সুশির টুকরো।জানা গেছে, দিনে সাতবার খাবার খেতেন ও শরীরচর্চা করতেন। শরীর চর্চার জন্য জীবন বাজি রাখতে পারেন বলে দাবি করা দুনিয়া খ্যাত এই বডি বিল্ডার ৬০০ পাউন্ড বেঞ্চ স্পেস ও ৭০০ পাউন্ড স্কোয়াটস করতে পারতেন। এরপরেই,গোটা বিশ্বজুড়ে সোশাল মিডিয়ায় জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন তিনি।সর্বদা শরীরচর্চার মধ্যে থাকা ইলিয়ার মতো একজন ব্যক্তির এমন অকালমৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।