গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk হামলার শিকার কোমোরোসের প্রেসিডেন্ট

    হামলার শিকার কোমোরোসের প্রেসিডেন্ট

    0
    139

    ছুরি হামলার শিকার হয়েছেন পূর্ব আফ্রিকার দেশ কোমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে। এতে তিনি সামান্য আহত হয়েছেন।

     

    কোমোরোসের সরকারি মুখপাত্র ফাতিমা আহমাদেল জানিয়েছেন, প্রেসিডেন্ট আজালি আসুমানি রাজধানী মোরোনির কাছে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সময় ছুরিকাঘাতের শিকার হোন। তবে, তার আঘাত গুরুতর নয়। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।ছুরি হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।ছুরিধারীর পরিচয় প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি। তবে একাধিক রিপোর্টে বলা হয়েছে, হামলাকারী একজন তরুণ সামরিক অফিসার।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা সামরিক পোশাক পরা ওই তরুণকে ঘরে ঢুকতে দেখেছেন,যেখানে শুভাকাঙ্ক্ষীরা মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছুরিকাঘাতে প্রেসিডেন্টের হাত জখম হয়েছে। ছুরি নিয়ে ঝাপিয়ে পড়ার আগেই হামলাকারীকে এক ব্যক্তি থামিয়ে দিয়েছিলেন। উল্লেখ্য,প্রেসিডেন্ট আজালি ১৯৯৯ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। এক দশক ক্ষমতায় থাকার পর তিনি ২০১৬ সালে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হন