বাসমতী চাল-পেঁয়াজের রফতানি মূল্য তুলে নিল কেন্দ্র 

0
160
বাসমতী চাল ও পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।এর ফলে কৃষকরা লাভবান হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ভোজ্য তেল আমদানির উপর শুল্ক বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, এই সিদ্ধান্তের ফলে কৃষকদের আয় বাড়বে এবং গ্রামীণ এলাকায় আরও কর্মসংস্থান হবে।বাসমতী চালের ন্যূনতম রফতানি মূল্য ছিল টন প্রতি ৯৫০ ডলার।এবং পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য ছিল টন প্রতি ৫৫০ ডলার। সেটাই এবার তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাছাড়াও পেঁয়াজের রফতানি শুল্ক ৪০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এবার কৃষকরা আরও বেশি বাসমতী চাল ও পেঁয়াজ রফতানি করতে পারবেন। যার ফলে তাদের আয় বাড়বে বলে মনে করছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।কৃষিমন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছেন, পরিশোধিত তেলের উপর আমদানি কর বাড়িয়েছে কেন্দ্র। এর ফলে সরিষার তেল, বাদাম তেলের চাহিদা বাড়বে। কৃষকদের আয় আরও বাড়বে।কৃষকদের উন্নয়নে নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর।তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, দেশের মানুষের খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেন কৃষকরা। তাই তাদের পাশে দাঁড়াতে সবরকম পদক্ষেপ করছে কেন্দ্র।