টালাকে জুতো, ক’দিন পর টালিকে দেখাবে: সুকান্ত

0
129
MAMATA R APOSARON HOLE E JUSTICE MILBE SUKANTA
MAMATA R APOSARON HOLE E JUSTICE MILBE SUKANTA

টালাকে জুতো দেখাচ্ছে, কদিন পরে টালিকেও দেখাবে। নাম না করে এভাবেই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।

রবিবার কোর্টে তোলার আগে টালা থানার ওসিকে জুতো দেখানো হয়। সেই প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি বলেছেন বলেছেন এখানে পুলিশ রক্ষক নয়, তক্ষকের ভূমিকা পালন করে। পুলিশই তথ্যপ্রমাণ লোপাট করে। বিজেপির রাজ্য সভাপতি আরও বলেছেন কোনও ওসির পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়। এর পিছনে বড় মাথা রয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল সিপি বিনীত গোয়েলকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া। কিন্তু তা করা হয়নি। সিপি-র সঙ্গে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় আনা উচিত বলেই মনে করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন সারা রাত জেগে কথা বলেছেন। কার কার সঙ্গে কথা তিনি কথা বলেছেন সেটাও তদন্তের আওতায় আনা উচিত।