গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk  রাহুলকে নিয়ে আপত্তিজনক পোস্ট, বিতর্কে জেলাশাসক  

     রাহুলকে নিয়ে আপত্তিজনক পোস্ট, বিতর্কে জেলাশাসক  

    0
    155
    লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক। কংগ্রেস ওই জেলাশাসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে।
    তবে জেলাশাসক মণীশ বর্মা একটি বিবৃতি দিয়ে দাবি করেছেন, তাঁর আইডি ব্যবহার করে কিছু সমাজবিরোধী সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী সম্পর্কে খারাপ মন্তব্য করেছে। বিষয়টি পুলিশের সাইবার সেলের সামনে রয়েছে এবং এফআইআর দায়ের করে এই বিষয়ে আইনি পদক্ষেপ করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।বিতর্কের সূত্রপাত এক্স হ্যান্ডলে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতের একটি পোস্টে জেলাশাসকের মন্তব্যকে ঘিরে। সুপ্রিয়া শ্রীনতে ওই পোস্টে একজন ইতিহাসবিদের সঙ্গে তাঁর কথোপকথনকে তুলে ধরেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ইতিহাস সৃষ্টি হয়, একে বদলানোও যায় না। নরেন্দ্র মোদী জানেন ইতিহাস কী ভাবে তাঁকে মনে রাখবে। তাই তিনি চিন্তিত।ওই পোস্টে মতপ্রকাশ করতে গিয়ে জেলাশাসকের এক্স হ্যান্ডল থেকে হিন্দিতে লেখা হয়, কংগ্রেস নেত্রীর উচিত নিজের আর রাহুল গান্ধীর কথা ভাবা। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেওয়া হয়। সুপ্রিয়া শ্রীনতে অবশ্য মুছে ফেলা সেই বক্তব্যের স্ক্রিনশট দিয়ে পাল্টা পোস্ট করেন।