কমলার সঙ্গে আর টিভি বিতর্ক চান না ট্রাম্প

0
140

নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। দু’ দিন আগেই কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প এবিসি টিভি চ্যানেলের বিতর্কে যোগ দিয়েছিলেন।সেই বিতর্ক সরাসরি দেখেছেন ছ’ কোটি ৭০ লাখ মানুষ। তারপর দুজনই তাদের প্রচারে ফিরে গেছেন।

 

বিশেষ করে যেসব রাজ্যে প্রবল লড়াই হতে পারে,সেখানে দুজনে প্রচারে জোর দিয়েছেন।কিছু সমীক্ষা বলছে, টিভি বিতর্কে হ্যারিস জিতেছেন।কিন্তু ট্রাম্পের দাবি, তিনিই জয়ী, তাই আর কোনো বিতর্ক নয়।এদিকে প্রাক্তন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,হ্যারিসের সঙ্গে টিভি বিতর্কে তিনিই জিতেছেন।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেছেন, তৃতীয় কোনো বিতর্ক হবে না। ডোনাল্ড ট্রাম্প প্রথমে বাইডেনের সঙ্গে টিভি বিতর্কে অংশ নেন। তখন বাইডেনই প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন। সেই বিতর্কে বাইডেনের পারফরম্যান্স শোচনীয় ছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন এবং যার জেরে তিনি লড়াই থেকে সরে দাঁড়ান।তারপর এখন ডেমোক্র্যাট প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। তার সঙ্গে একবারই মুখোমুখি বিতর্কে নেমেছেন ট্রাম্প।ট্রাম্প দাবি করেছেন,সমীক্ষার ফলাফল অনুযায়ী, কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে তিনিই বিতর্কে জিতেছেন। অবশ্য বেশ কিছু সমীক্ষার মত হলো,বিতর্কে হ্যারিসই জয়ী হয়েছেন। ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্ট বরং তার কাজে মনোযোগ দিন।বিতর্কের পরই ডেমোক্র্যাটরা ট্রাম্পকে আরেকটি বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানান। ট্রাম্প বলেছেন, লড়াইয়ে হেরে যাওয়ার পর প্রথম কথাটা পরাজিত মানুষ বলেন, তিনি আবার লড়তে চান।