গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk দুর্যোগে সমুদ্রে আটকে ৩ ট্রলার, নিখোঁজ ৪৯ মৎস্যজীবী 

    দুর্যোগে সমুদ্রে আটকে ৩ ট্রলার, নিখোঁজ ৪৯ মৎস্যজীবী 

    0
    195
    দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রে নিখোঁজ হয়েছেন তিনটি ট্রলার ও ৮৯ জন মৎস্যজীবী । নিম্নচাপের জেরে দুযোগপূর্ণ আবহাওয়া থাকায় সব মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল ।
    সেই নির্দেশ মতো বহু ট্রলার উপকূলে ফিরেও এসেছে। কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় কয়েকটি ট্রলারের ইঞ্জিন এবং ওয়ারলেস বিকল হয়ে গিয়েছে। ওই ট্রলারগুলোর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। নিখোঁজ ট্রলারগুলির খোঁজে ইতিমধ্যেই সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষীবাহিনী। ৩৯ জন মৎস্যজীবীর খোঁজ না পেয়ে আতঙ্কিত পরিবার।  এবিষয়ে কাকদ্বীপ ওয়েলফেযার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এফ.বি. বাবা নীলকন্ঠ নামক একটি ট্রলারে প্রায় ১৬ জন মৎস্যজীবী রয়েছেন। ট্রলারটি বিকল অবস্থায় মাঝ সমুদ্রে রয়েছে। এছাড়াও ডায়মন্ড হারবারের দুটো ট্রলারও বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে। ওই দুটি ট্রলারে প্রায় ৩০ জন মৎস্যজীবী রয়েছেন। বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে। উপকূল রক্ষী বাহিনী জাহাজ নিয়ে সমুদ্রে আটকে পড়া ট্রলার ও মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।