প্রধান বিচারপতিকে চিঠি ৫৫ সংগঠন-সুশীল সমাজের

0
143
আর জি কর-কাণ্ডে ন্যায়বিচারের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে খোলা চিঠি দিয়েছে দেশ-বিদেশের ৫৫ টি সংগঠন ও সুশীল সমাজ। 
সাউথ এশিয়ান সলিডারিটি কালেক্টিভ, ডব্লুএওয়াইভিই ফাউন্ডেশন, লইয়ার্স কালেক্টিভ, সিপিএম এবং আদিবাসী উওমেন্স নেটওয়ার্কের মতো ৫৫টি সংগঠন এবং হাজারের বেশি সুশীল সমাজের প্রতিনিধি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে খোলা চিঠি দিয়েছেন। চিঠির শুরুতেই বলা হয়েছে, তাঁরা নিম্ন স্বাক্ষরকারীরা নারীবাদী সংগঠন, ছাত্র, গণসংগঠন এবং সাধারণ নাগরিক হিসেবে হতাশা প্রকাশ করছেন এই কারণে যে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে আর জি কর-কাণ্ডে মামলা গ্রহণ করলেও তা এখনও পর্যন্ত ন যযৌ ন তস্থৌ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। প্রতিবাদী মানুষের অভিযোগ, ক্ষোভ এবং আবেগকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে।পাশাপাশি ওই খোলা চিঠিতে নটি দাবি জানানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। যার মধ্যে আর জি কর-কাণ্ডে অপরাধী শনাক্তকরণ, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রয়েছে। সুপ্রিম কোর্ট গঠিত জাতীয় টাস্কফোর্সের কাঠামো পরিবর্তনের দাবি জানিয়ে বলা হয়েছে, এই কমিটিতে ডাক্তার, ছাত্র, সমাজকর্মী এবং আইনজীবী নিয়োগ করা হোক।