গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk লিংকডইনের গেম

    লিংকডইনের গেম

    0
    141

    পেশাজীবিদের অনলাইন সাইট লিংকডইনে গেমও খেলা যায়।মে মাসে লিংকডইন নিউজ-এর বরাতে তিনটি পাজল গেম চালু করার ঘোষণা করেছিল সাইটটি, অনেকটা মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে থাকা বিভিন্ন গেমের মতোই।

     

    পাজল গেম তিনটির মধ্যে রয়েছে যুক্তিবিষয়ক ধাঁধাঁর গেম,কুইনস, ওয়ার্ড গেম ক্রসক্লাইম্ব এবং শব্দবিষয়ক আরেকটি গেম,পিনপয়েন্ট।পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে গেম খেলার বিষয়টি অদ্ভুত মনে হলেও লিংকডইন এতে গতানুগতিক প্রযুক্তিগত কৌশল অবলম্বন করে আরেকটি কোম্পানির সাফল্য অনুকরণের চেষ্টা করছে বলে উঠে এসেছে রিপোর্টে।এ অনুপ্রেরণার মূল উৎস ছিল,এনওয়াইটি গেমস। এমনকি ২০২৩ সালের ডিসেম্বর থেকে একটি গেমিং কোম্পানিও হয়ে উঠেছে নিউ ইয়র্ক টাইমস, যেখানে ইউজাররা তাদের সংবাদভিত্তিক অ্যাপের তুলনায় এনওয়াইটি গেমস অ্যাপেই বেশি সময় কাটিয়ে থাকেন।উল্লেখ্য শুধু লিংকডইন নয়, অ্যাপল নিউজ, নেটফ্লিক্স, ইউটিউব সবখানেই গেমিংয়ের সুবিধা এসেছে।গেমিংবিষয়ক মানসিক স্বাস্থ্য পরিচর্যা কোম্পানি,ডিপওয়েল ডিটিএক্স’র সহ-প্রতিষ্ঠাতা রায়ান ডগলাস বলেছেন,স্নায়ুবিজ্ঞানের কথা বিবেচনা করলে,গেম খেলার সময় মানব মস্তিষ্কের লিম্বিক সিস্টেম সক্রিয় হয়ে ওঠে,যা মানসিক চাপে দিক নির্দেশ দেওয়ার বেলাতেও কাজ করে। তবে, এ ধরনের স্ট্রেসর বা মানসিক উদ্দীপক কৃত্রিম উপায়ে তৈরি করা গেলে বিভিন্ন ধরনের উপায়ে মানব মস্তিষ্কে মানসিক চাপ কমিয়ে আনা সম্ভব।