গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk আদানি : আন্দোলনে উত্তাল কেনিয়া 

    আদানি : আন্দোলনে উত্তাল কেনিয়া 

    0
    156
    আদানি গোষ্ঠীকে দেশছাড়া করার দাবিতে আন্দোলনে উত্তাল কেনিয়া। অভিযোগ উঠেছে, কেনিয়া সরকারের একাধিক মন্ত্রী ও আধিকারিকদের ঘুষ দিয়ে সুবিধা আদায় করেছে আদানিরা।
    এমনকি কাজে বাধা পেলে সেই তথ্য ফাঁসের হুমকি দেওয়া হয়েছে সংস্থার তরফে। প্রবল বিতর্কের মাঝেই এবার এই ইস্যুতে মুখ খুলেছে গৌতম আদানির সংস্থা।শুধু বিদ্যুৎ প্রকল্প নয়, কেনিয়ায় আরও একাধিক সরকারি প্রকল্পে কাজ করছে আদানি গ্রুপ। আদানিদের কেনিয়া ছাড়া করতে তীব্র আন্দোলন শুরু করেছে শ্রমিক সংগঠনগুলি। তাদের দাবি, বিদেশি সংস্থা প্রকল্পে কাজ করলে দেশের লোকের পরিবর্তে সেখানে কাজের সুযোগ পাবে বিদেশিরা। এদিকে, প্রবল বিতর্কের মাঝেই সম্প্রতি নতুন করে বিদ্যুৎ প্রকল্পের বরাত দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীকে। জানা গিয়েছে, এই প্রকল্পে ১.৩ বিলিয়ন ডলার ছাড় দেওয়া হয়েছে সংস্থাকে। যার জেরে নতুন করে উত্তাল হয়ে উঠেছে কেনিয়া।