
জন্মদিনের আগেই গুজরাটে বহু প্রত্যাশিত বন্দে মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগে বন্দে মেট্রোর আনুষ্ঠানিক নামকরণ করেছে রেল।
ভারতীয় রেল এই মেট্রো পরিষেবার নাম দিয়েছে, নমো ভারত র্যাপিড রেল। নমো ভারত র্যাপিড রেল গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত ভুজকে রাজ্যের অন্যতম বৃহৎ শহর আমদাবাদের সঙ্গে যুক্ত করবে। কয়েক ঘণ্টার মধ্যে ৩৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই মেট্রো। নমো ভারত র্যাপিড রেল ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। ভুজ থেকে যাত্রা শুরু করে আঞ্জার, গান্ধীধাম, ভাচাউ, সামাখিয়ালি, হালভাদ, ধ্রাংধরা, ভিরামগাম, চাঁদলোদিয়া, সাবরমতি হয়ে আমদাবাদের কালুপুরে পৌঁছবে। সপ্তাহে ছ’দিন চলবে এই মেট্রো। নমো ভারত র্যাপিড রেল-এ সর্বাধিক ২ হাজার ৫৮ জন যাত্রী সওয়ার হতে পারবেন। আর বন্দে মেট্রোর ন্যূনতম ভাড়া ৩০ টাকা।
