
জেনারেল বডির বৈঠকে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন।এমনটাই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসকরা। কবে কাজে ফিরবেন চিকিৎসকরা, মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে প্রশ্ন করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল।এরপর জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেছেন, জুনিয়র চিকিৎসকদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাদের যে বোঝাপড়া, তা নথিবদ্ধ রাখা হোক। তারা জানেন, জুনিয়র চিকিৎসকদের সব দাবি এক দিনে পূরণ হবে না। জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরতে চান। কিন্তু বিষয়ে এখনই নজর দেওয়া দরকার। কর্মবিরতি তোলা প্রসঙ্গে ইন্দিরা জয়সিং বলেছেন, জুনিয়র চিকিৎসকরা জেনারেল বডির মিটিং করে সিদ্ধান্ত নেবেন। তার জন্য একটু সময় লাগবে।
