গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk টালার অ্যাডিশনাল ওসিকে সিবিআই জেরা

    টালার অ্যাডিশনাল ওসিকে সিবিআই জেরা

    0
    122
    আর জি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় টালা থানার ওসি অভিজিত মণ্ডলকে কোর্টে তোলার দিনই সিজিওয় ডেকে পাঠানো হয়েছে ওই থানার অ্যাডিশনাল ওসিকে। সিবিআই তলবে মঙ্গলবার বিকেলে আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাস।
    চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গেই গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। আদালতে টালা থানার ওসির বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট, কর্তব্যের গাফিলতির অভিযোগ করে সিবিআই। রিমান্ড লেটারে সিবিআই দাবি করেছে টালা থানার ওসি অভিজিত মণ্ডল সন্দীপ ঘোষের থেকে সকাল ১০ টার দিকে খবর পেয়েছিলেন কিন্তু তিনি ঘটনাস্থলে পৌঁছন এক ঘণ্টা পর ১১টায়। রিমান্ড লেটারে ছত্রে ছত্রে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই। শুধু তাই নয় টালা থানার ওসি সময়মত নিহত চিকিৎসকের ডেথ সার্টিফিকেট করাননি। পরিবার সুনির্দিষ্টভাবে দ্বিতীয় ময়নাতদন্ত চাওয়া সত্ত্বেও টালা থানার ওসি তাড়াহুড়ো করে শেষকৃত্য হতে দেন। এই সব বিষয়গুলোই অ্যাডিশনাল ওসিকে জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখতে চাইছে সিবিআই।