গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk নেকড়ের খোঁজে বন্দুক হাতে বিজেপি বিধায়ক

    নেকড়ের খোঁজে বন্দুক হাতে বিজেপি বিধায়ক

    0
    123
    এবার উত্তরপ্রদেশের বহরাইচের মানুষখেকো নেকড়ের তল্লাশিতে বন্দুক হাতে নেমে পড়েছেন বিজেপি বিধায়ক।
    জানা গিয়েছে, বিজেপি বিধায়ক সুরেশ্বর সিং গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নেকড়ের খোঁজে নামেন। বন্দুক তাক করে একের পর এক আখ ক্ষেতে তল্লাশি চালিয়েছেন। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বহরাইচে এসেছিলেন। তিনি জেলা প্রশাসনকে দ্রুত ওই নেকড়েটিকে ধরার নির্দেশ দিয়ে যান। কিন্তু সেই নির্দেশের পরেও সোমবার বহরাইচের একটি গ্রামে হামলা চালায় নেকড়ে। ঘটনাচক্রে, ওই এলাকাতেই সভা করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নতুন করে হামলার ঘটনায় জেলা প্রশাসনের মধ্যে শোরগোল পড়ে যায়। চাপে পড়ে যান বিধায়ক সুরেশ্বর সিংও। বন দফতর তো তল্লাশি চালাচ্ছেই, কিন্তু তার পাশাপাশি এবার নিজেও বন্দুক তুলে নিয়েছেন বিধায়ক। খবর পেয়েই বনাধিকারিক তাঁর দলবল নিয়ে ওই গ্রামে পৌঁছন। ড্রোন নিয়েও তল্লাশি শুরু হয়। সেই তল্লাশির সময় একটি ক্ষেতের মধ্যে থেকে ছাগলের আধখাওয়া দেহ উদ্ধার হয়। উল্লেখ্য, তিনমাস ধরে বহরাইচে মানুষখেকো নেকড়ের ০হামলায় ন’জনের মৃত্যুর হয়েছে।