গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk লেবানন-সিরিয়াতে পেজার বিস্ফোরণে মৃত্যু বাড়ছে 

    লেবানন-সিরিয়াতে পেজার বিস্ফোরণে মৃত্যু বাড়ছে 

    0
    211
    একের পর এক পেজার বিস্ফোরণে তছনছ লেবানন। একই সঙ্গে লেবাননের বিভিন্ন জায়গা এবং সিরিয়াতেও পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
    এই হামলায় অন্তত ন’জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা চার হাজার ছুঁইছুঁই। হাসপাতালগুলোতে তিলধারণের জায়গা নেই। চারপাশে শুধুই হাহাকার।পেজার হামলার নেপথ্যে ইজ়রায়েলকেই কাঠগড়ায় তুলেছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা। সরকারি সূত্রে খবর, এই হামলায় হিজ়বুল্লার একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় রয়েছে এক কিশোরীও। ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন এই হামলায়। পেজার হামলার দায় ইজ়রায়েলের চাপিয়ে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে হিজ়বুল্লা। তবে এই হামলা সম্পর্কে এখনও পর্যন্ত ইজ়রায়েলের তরফে কোনও বিবৃতি আসেনি।