
কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোঁড়া গুলিতে জখম হয়েছেন টোটো চালক। জানা গেছে, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূল নেতা তথা পেশায় হোটেল ব্যবসায়ী রামশঙ্কর গিরিকে লক্ষ্য করে প্রথমে দুই রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।
ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তৃতীয়বার গুলি চালানো হয়। সেই গুলিতেই জখম হয়েছেন টোটো চালক নেপাল দাস। তার কান ছুঁয়ে গুলি বেড়িয়ে যাওয়ার কান ফেটে রক্ত বের হতে শুরু করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যানী জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যায়। এখনও পর্যন্ত একজনকে আটক করে শুরু করা হয়েছে জিজ্ঞাসাবাদ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জরিত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।








