গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk চন্দ্রযান ৪ অভিযানে অনুমোদন মন্ত্রিসভার 

    চন্দ্রযান ৪ অভিযানে অনুমোদন মন্ত্রিসভার 

    0
    260
    এবার চন্দ্রযান ৪ অভিযানে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।পাশাপাশি অনুমোদিত হয়েছে, শুক্রে মহাকাশযান পাঠানো এবং মহাকাশ স্টেশন নির্মাণের প্রস্তাব।
    চন্দ্রযান ৩-এর সাফল্যের পর চন্দ্রাভিযানকে পরবর্তী ধাপে নিয়ে যেতে আগ্রহী ইসরো ইতিমধ্যেই জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা-র সঙ্গে এই বিষয়ে একটি সমঝোতা করেছে। চাঁদের মাটিতে সফল অবতরণের পর এই অভিযানের লক্ষ্য হবে মেরু অঞ্চল-সহ বিভিন্ন এলাকায় জল এবং বিভিন্ন খনিজের অনুসন্ধান। চন্দ্রযান ৪ দু’টি ধাপে উৎক্ষেপণ করা হবে। প্রথমবার এলভিএম-৩ এবং দ্বিতীয় ক্ষেত্রে পিএসএলভি ব্যবহার করা হবে। চন্দ্রযান ৪-এ পাঁচটি আলাদা আলাদা যান থাকবে বলে ইসরো সূত্রের খবর। অভিযান সফল হলে আমেরিকার অ্যাপোলো অভিযান, সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা এবং চিন তার চ্যাং অভিযানের সঙ্গে এক সারিতে ঠাঁই পাবে লুপেক্স।