গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk  ভারত-মায়ানমার সীমান্তে কাঁটাতার ঘেরার সিদ্ধান্ত 

     ভারত-মায়ানমার সীমান্তে কাঁটাতার ঘেরার সিদ্ধান্ত 

    0
    164
    মণিপুরে অশান্তির আবহে ভারত-মায়ানমারের পুরো সীমান্তকে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সূত্রের খবর, মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ভারত ও মায়ানমারের মধ্যে ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্ত বরাবর কাঁটাতার বসানো ও সড়ক নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ হবে প্রায় ৩১ হাজার কোটি টাকা।মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, মায়ানমার সীমান্তের ৩০ কিলোমিটার অঞ্চল ইতিমধ্যে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে।মায়ানমার সীমান্ত বরাবর এলাকায় মাদক ও অস্ত্রের চোরাচালানের অভিযোগ প্রায়শই ওঠে।মণিপুর ছাড়াও মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের সঙ্গে মায়ানমারের সীমান্ত রয়েছে। এরমধ্যে মণিপুরের মোরের কাছে সীমান্ত বরাবর প্রায় ১০ কিলোমিটার কাঁটাতার বসানোর কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে। মণিপুর ও অন্য রাজ্যগুলিতেও ২১ কিলোমিটার জুড়ে কাঁটাতার বসানোর কাজ চলছে।