গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk সুদীপ্ত-র বাড়ি-নার্সিংহোমে ২০ ঘণ্টা তল্লাশি ইডির

    সুদীপ্ত-র বাড়ি-নার্সিংহোমে ২০ ঘণ্টা তল্লাশি ইডির

    0
    158
    আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়ের বাড়ি-নার্সিংহোমে ২০ ঘণ্টা তল্লাশি চালাল ইডি। মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চলে সুদীপ্ত রায়ের হুগলির দাদপুরে বাংলোতেও।
    রাতে বেরনোর সময় বাক্সভর্তি বেশকিছু নথি সঙ্গে নিয়ে গিয়েছে বলে খবর। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। একটি টিম যখন সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোমে হানা দিয়েছে তখন ইডির আরেকটি টিম বালিগঞ্জ সার্কুলার রোডের ব্যবসায়ীর বাড়ি-অফিসেও পৌঁছে গিয়েছে। সেখানেও ম্যারাথন তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। সন্দীপ জৈন নামে ওই ব্যবসায়ী আর জি করে ইক্যুয়েপমেন্ট সাপ্লাই করতেন। অভিযোগ সেখান থেকে কমিশন নিতেন সন্দীপ ঘোষ। এর আগে বৃহস্পতিবার সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি দল। আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি যাঁদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন সেই তালিকায় ছিলেন তৃণমূলের এই চিকিৎসক নেতাও। সুপ্রিম কোর্টের শুনানির কয়েক ঘণ্টা আগেই আর জি করে আর্থিক দুর্নীতির তদন্তে ম্যারাথন অভিযান শুরু করেছে ইডি। আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।