গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk তালকাটোরা স্টেডিয়ামে ইয়েচুরির স্মরণ সভা

    তালকাটোরা স্টেডিয়ামে ইয়েচুরির স্মরণ সভা

    0
    141
    ২৮ সেপ্টেম্বর সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণ-সভা হতে চলেছে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে। ওই সময়ে দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে।
    সেই অবসরেই সীতারাম ইয়েচুরির স্মরণ-সভার আয়োজন করছে কেন্দ্রীয় কমিটি। তারপরে কমিটির বৈঠকে অন্তর্বর্তী সাধারণ সম্পাদক বেছে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। সিপিএম সূত্রের খবর, দিল্লিতে কেন্দ্রীয় স্মরণ-সভার পরে পশ্চিমবঙ্গেও সীতারাম ইয়েচুরি স্মরণের আয়োজন হবে। আপাতত জেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণ-সভা একসঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে নিউটাউনে গবেষণা কেন্দ্র গড়েছে সিপিএম। আপাতত ঠিক হয়েছে, প্রতিষ্ঠান নির্মাণ না-করেও অন্য পথে বুদ্ধদেব ভট্টাচার্য-সীতারাম ইয়েচুরির স্মৃতি রক্ষার্থে প্রয়াস নেওয়া হবে।