গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ অতিশীর 

    শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ অতিশীর 

    0
    227

    লেফটেন্যান্ট গভর্নরের প্রস্তাব মেনে শনিবার দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আম আদমি পার্টির পরিষদীয় নেত্রী অতিশী মারলেনা। অতীশি মারলেনার সঙ্গেই মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেবেন বলে জানানো হয়েছে আপের তরফে।

    বুধবারই দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার তরফে শনিবার শপথ গ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছিল। এবার সেটাকেই মান্যতা দিয়েছে আপ। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গেই ভিকে সাক্সেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন আপের নবনির্বাচিত পরিষদীয় নেতা অতিশী মারলেনা। অতিশী মারলেনার দিল্লির সেন্ট স্টিফেন কলেজের প্রাক্তনী।অক্সফোর্ডেও পড়াশোনা করেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। তবে অরবিন্দ কেজরিওয়ালের উত্তরসূরি হিসেবে অতিশী মারলেনার নাম সামনে আসতেই সবর হয়েছে বিজেপি, কংগ্রেস এমনকি আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল।  অতিশী মারলেনার বাবা-মাকে আক্রমণ করে স্বাতী মালিওয়াল বলেছিলেন, এমন একজন দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন, যার পরিবার সন্ত্রাসবাদী আফজল গুরুর ফাঁসি আটকাতে দীর্ঘ লড়াই লড়েছিল। নতুন মুখ্যমন্ত্রীর বাবা-মা আফজল গুরুকে বাঁচাতে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছিলেন।