মোদীকে কুমন্তব্য, খাড়গেকে পাল্টা নাড্ডা

0
132
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মওত কা সওদাগর কে বলেছিলেন। এভাবেই পাল্টা নিশানা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখেছেন বিজেপির সর্বভারতীয় প্রধান জেপি নাড্ডা। 
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এই অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিল কংগ্রেস। অভিযোগ জানিয়েছিল দিল্লি পুলিশেও। এবার বিজেপির সর্বভারতীয় প্রধান জেপি নাড্ডা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখেছেন। চিঠিতে জেপি নাড্ডা লেখেন, রাহুল গান্ধীর মা সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে মওত কা সওদাগর বলেছিলেন না।মল্লিকার্জুন খাড়গে এবং তাঁর দলই এই ধরনের লজ্জাজনক মন্তব্যকে প্রশ্রয় দিয়েছেন। তখন কি কংগ্রেস রাজনৈতিক সৌজন্য-ভদ্রতা ভুলে গিয়েছিল।কীভাবে কংগ্রেস বারবার একই পণ্যকে পুনরায় লঞ্চ করার চেষ্টা করছে, যাকে জনগণ প্রতিবারই রিজেক্ট করেছে। রাহুল গান্ধীর চাপে দেশের সবথেকে পুরনো দল কপি-পেস্ট পার্টিতে পরিণত হয়েছে।জেপি নাড্ডা আরও জানিয়েছেন, সংরক্ষণ ও জাতপাতের রাজনীতি করে সাধারণ মানুষকে একে অপরের বিরুদ্ধে উসকান রাহুল গান্ধী। তারপর বিদেশে গিয়ে সংরক্ষণ শেষ করার কথা বলেন।