গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk কানাডায় স্টুডেন্ট পারমিট কমছে, বিপাকে ভারতীয়রা 

    কানাডায় স্টুডেন্ট পারমিট কমছে, বিপাকে ভারতীয়রা 

    0
    123

    চলতি বছরে বিদেশি পড়ুয়াদের জন্য পারমিটের সংখ্যা ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা। যার জেরে সমস্যায় পড়বেন ভারতীয় পড়ুয়ারা।

    বিদেশে পড়াশোনার জন্য ভারতকে বহু পড়ুয়া কানাডায় পাড়ি দেন। কিন্তু কঠোর সরকারি নিয়মের কারণে সে দেশে পড়তে চেয়ে সমস্যায় পড়বেন ভারতীয়রা।বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, চলতি বছরে বিদেশি পড়ুয়াদের জন্য পারমিটের সংখ্যা ৩৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে। আগামী বছরে স্টুডেন্ট পারমিটের সংখ্যা আরও ১০ শতাংশ কমবে। কারণ কানাডায় অর্থনীতির জন্য অভিবাসীরা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কখনও কখনও সে দেশের সিস্টেমের অপব্যবহার করা হয়। পড়ুয়াদের পারমিটের সুযোগ নেওয়া হয়। সেটা এবার বন্ধ করতে হবে। জাস্টিন ট্রুডোর এই সিদ্ধান্তে বিপাকে পড়বেন ভারতীয়রা। কারণ ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত ভারত থেকে কানাডায় পড়তে যাওয়ার সংখ্যা ২৬০ শতাংশ বেড়েছে। কানাডার বিদেশি পড়ুয়াদের মধ্যে ৪০ শতাংশই ভারতীয়।