
রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচানো সবথেকে বড় কাজ। উদয়নারায়ণপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় এটা রাজনীতির করার সময় নয়।
আর জি কাণ্ডের প্রতিবাদে এখনও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। এই অবস্থায় মুখ্যমন্ত্রী বলেছেন বন্যার সময় সাপেরা ডাঙায় আশ্রয় নেয়। জলে নেমে গেলে পরিস্থিতি আরাও ঘোরালো হবে। সাপের কামড়, ডায়রিয়া, জ্বর হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই মুখ্যসচিবকে ফোন করে মেডিক্যাল ক্যাম্প করতে বলেছেন। পাশাপাশি প্রশ্ন তুলেছেন শিবির যে করবেন জুনিয়র ডাক্তাররা তো কাজে যোগ দেননি। তিনি বলেছেন সাধ্যমত রাজ্য সরকার চেষ্টা করছে। আন্দোলনরত চিকিৎসদের উদ্দেশ্যে বলেছেন এবার হয় মানুষের দুর্গতি দেখে সুমতি ফিরবে। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচানো, খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এটা রাজনীতির সময় নয়।







