ত্রাণ নিয়ে দুর্গত এলাকায়, মুখ্যমন্ত্রী কোথায়, সুকান্ত ঘিরেই বিক্ষোভ

0
806

মুখ্যমন্ত্রীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের মধ্যেই পাঁশকুড়া-ঘাটালে সুকান্ত মজুমদার। ঘুরে ঘুরে দুর্গত এলাকায় মানুষের কাছে খাবার, ত্রাণ তুলে দিয়েছেন।

এরইমধ্যে মুখ্যমন্ত্রীর আসার দাবিতে পাঁশকুড়া থেকে ঘাটাল যাওয়ার পথে সুকান্ত মজুমদারের কনভয় ঘিরে বিক্ষোভ দেখায় সাধরণ মানুষ। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে আসতে হবে, সর্বত্রই একই দাবি উঠেছে। মানুষ ৩ দিন ধরে অভুক্ত অবস্থায় রয়েছে। তাঁর অভিযোগ রাজ্য সরকার বন্যা ত্রাণে পচা চাল বিলি করছে। বিভিন্ন জায়গায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ডিভিসির ছাড়া জলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। নতুন করে জল ঢুকেছে হুগলির খানাকুলে। ভাসছে ২০টিরও বেশি গ্রাম। জল ঢুকছে একাধিক স্কুল ও হাসপাতালে। রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে। উদয়নারায়ণপুরে পরিস্থিতি আরও ভয়াবহ। ১০টি গ্রাম পঞ্চায়েতের কমপক্ষে ১১২টি গ্রাম প্লাবিত। প্রায় ৪০ হাজার গহহীন। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে কংসাবতীর বাঁধ ভেঙে গিয়েছে। এর জেরে স্টেশন, বিডিও অফিস সহ শহরের ১৮টি ওয়ার্ড কার্যত জলের তলায়।