গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk এক দেশ এক ভোট সংবিধান বিরোধী : বৃন্দা 

    এক দেশ এক ভোট সংবিধান বিরোধী : বৃন্দা 

    0
    147
    এক দেশ এক ভোট সংবিধান বিরোধী। এমনটাই দাবি করেছেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট।
    বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে এক দেশ এক ভোট নীতি কার্যকরের লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ। আর তারপরেই এর বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এই প্রসঙ্গে বৃন্দা কারাট বলেছেন, সিপিএম প্রথম থেকেই এক দেশ এক ভোট-র কড়া বিরোধীতা করে এসেছে। যখনই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই কমিটি গঠন করা হচ্ছিল, তখনই তাঁরা বলেছিলেন এটা সংসদীয় প্রক্রিয়া ও কাঠামোর ওপর সরাসরি আক্রমণ হবে। এর মাধ্যমে বিধানসভা নির্বাচন তো বটেই, পঞ্চায়েত নির্বাচনকেও কেন্দ্রীয় সরকারের অধীনে করাতে চাইছে বিজেপি। কীভাবে রাজ্যের সরকাগুলিকে ভেঙে ফেলবে কেন্দ্রীয় সরকার।অন্যদিকে, এক দেশ এক ভোট ব্যবস্থা চালুর প্রস্তাব নিয়ে নরেন্দ্র মোদী সরকারের পাশে দাঁড়িয়েছেন বিএসপি সভানেত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী।