গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk লাল আবির-গোলাপের অভিবাদন কলতানকে

    লাল আবির-গোলাপের অভিবাদন কলতানকে

    0
    154

    লাল আবির, মালা, গোলাপের অভিবাদন। জামিনে মুক্তির পর এভাবেই বামপন্থী যুবনেতা কলতান দাশগুপ্তকে বরণ করে নিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যরা ।

     

    এরপর সেখান থেকে শ্যামবাজারে বামেদের ধর্নামঞ্চে যান কলতান দাশগুপ্ত। আর মুক্তির পর কলতান বলেছেন তিলোত্তমার বিচারের জন্য লড়াই চলবে। অডিওকাণ্ডে বৃহস্পতিবার ডিওয়াইএফআই নেতাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ভবিষ্যতেও দায়ের হতে পারে, এমন কোনও মামলাতেই কলতানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।