গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ডিভিসির সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করুন, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

    ডিভিসির সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করুন, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

    0
    132

    ক্ষমতা থাকলে ডিভিসির সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে দেখান। ঝাড়খণ্ড সীমানা সিল করা নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

     

    সময় বেধে দিয়ে তিনি বলেছেন অবস্থার পরিবর্তন না হলে নীতীন গডকড়ি, অমিত শাহ, জেপি নাড্ডা ও রাজ্যপালকে ব্যবস্থা নিতে চিঠি দেবেন।  তিনি আরও বলেছেন ঝাড়খণ্ডের গাড়ি আটকালে পেঁয়াজ সরবরাহ বন্ধ হয়ে যাবে। আর ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পশ্চিমের ৮ টা জেলা অন্ধকারে ডুবে যাবে। ডিভিসির বিদ্যুতে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন চলে। আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন এত বছরে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারেন নি মমতা বন্দ্যোপাধ্যায়, ডিভিসির ওপর নির্ভর করে চলেন, আবার ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেন।  মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।