গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk জোর আগেই নিম্নচাপ, বৃষ্টি নিয়ে বাড়ছে উদ্বেগ

    জোর আগেই নিম্নচাপ, বৃষ্টি নিয়ে বাড়ছে উদ্বেগ

    0
    219

    পুজোর আগে ফের বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২ দিনের মধ্যে নিম্নচাপ তৈরি হয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। পুজোর মুখে নতুন করে নিম্নচাপ নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যবাসীর।

     

    দক্ষিণের একাধিক জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি জল ছাড়ায় প্লাবিত হয়েছে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়ার মতো একাধিক জেলা। আরও বৃষ্টি হলে পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তা উত্তর-পশ্চিম দিকে সরবে। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সোমবারের মধ্যে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার একই পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণের বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।